Logo
Logo
×

Advertisement

সারাদেশ

প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

Icon

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

Advertisement

টাঙ্গাইলের মধুপুরে একটি নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে বিষয়টি থানা পুলিশকে জানায় ভুক্তভোগীর পরিবার। পরে নারী পুলিশ সদস্য শিশুটির সঙ্গে কথা বলেন।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন স্থানীয় বাসিন্দা মৃত বাবুর আলীর ছেলে। তিনি স্থানীয় ওই নূরানী ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, গত শনিবার (৭ নভেম্বর) মাদ্রাসার মাঠ থেকে ডেকে নিয়ে অফিসকক্ষে শিশুটিকে ধর্ষণ করেন মোফাজ্জল হোসেন। পরে তাকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার নির্দেশ দেন। কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের। তবে ভয়ে শিশুটি কাউকে কিছু বলেনি।

পরিবার সূত্রে জানা যায়, শনিবারের ঘটনার পর বাড়িতে ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় ভ্যানচালক বাবা বাড়ি ফিরলে তাকেও ঘটনাটি জানায়। পরদিন রোববার বিকালের মধ্যে পরিবারের সদস্য ও স্বজনেরা বিষয়টি জানতে পারেন।

ভুক্তভোগী শিশুর ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তাকে অফিসকক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। এ সময় তার এক সহপাঠী বিষয়টি দেখতে পেয়ে দরজা ও টিনের বেড়ায় শব্দ করে এবং শিশুটির নাম ধরে ডাকাডাকি করে।

ভুক্তভোগীর এক স্বজন জানান, রাত হয়ে যাওয়ায় পরদিন সোমবার সকালে তারা বিষয়টি থানা পুলিশকে জানান। পরে নারী পুলিশ সদস্য শিশুটির সঙ্গে কথা বলেন। এ সময় থানার ওসির সঙ্গে কথা বলে মামলা করার পরামর্শ দেন ওই নারী পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা। তবে পরীক্ষা-নিরীক্ষা ও অভিযোগের প্রমাণসংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ভয়ে পরিবারটি থানা থেকে ফিরে আসে।

ওই স্বজন আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবারটি সামাজিক ও পারিবারিক চাপের মধ্যেও রয়েছে। স্থানীয় ইব্রাহিম নামের এক মাতব্বরসহ কয়েকজন বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলে পরিবারটিকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি অন্য কোথাও গিয়ে বিষয়টি না জানানোর জন্যও তাদের নিষেধ করা হচ্ছে বলে পরিবারের দাবি।

অভিযুক্ত শিক্ষক মোফাজ্জল হোসেনের বক্তব্য জানতে মাদ্রাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মাদ্রাসা পরিচালনা পরিষদের একজন সদস্য এ ধরনের অভিযোগ ওঠার বিষয়টি স্বীকার করেছেন।

এ বিষয়ে মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক জানান, তিনি এ ঘটনা সম্পর্কে অবগত নন। ভুক্তভোগীর পরিবারের কাউকে থানায় এসে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ধর্ষণ মামলা তদন্তের মধ্যে মৃত সন্তান প্রসব

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

ওসির বিরুদ্ধে ‘বিয়ের আশ্বাসে’ তরুণীকে ধর্ষণের অভিযোগ

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

অসম্ভবকে সম্ভব করে দেখালেন মুন্নি

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

বরই খাওয়ানোর কথা বলে শিশুকে নিপীড়নের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আরও পড়ুন

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

সাজেকে অবরোধের মধ্যে বাড়ির সামনে নারীকে গুলি, আহত ১

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

লিবিয়ায় দুই বন্ধুকে আটকে নির্যাতন, ৪০ লাখেও মেলেনি মুক্তি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বড়শিতে ধরা পড়ল ১৮ কেজির বোয়াল, ৭৩ হাজার টাকায় বিক্রি

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

বিএনপি নেতাদের ছবি টাঙিয়ে জুয়ার আসর, গ্রেফতার ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম