Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁয় খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের নিহত ৩

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০১৯, ০১:০৫ পিএম

Advertisement

নওগাঁর মহাদেবপুরে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। 

শনিবার ভোরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকযথুরী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অর্জুন (৩২), তার স্ত্রী তিথী (২৫) এবং তাদের তিনবছরের মেয়ে অনন্যা।

মহাদেবপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, শুক্রবার বাজার থেকে অর্জুন দই কিনে বাসায় ফেরেন। এরপর দই খাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। 

‘মধ্যরাত থেকে তাদের পেটের সমস্যা শুরু হয়। এরপর স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে অনন্যা মারা যায়। এরপর শনিবার ভোরে স্বামী-স্ত্রী মারা যান।’
  
তবে ধারণা করা হচ্ছে, খাদ্য বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

স্থানীয় উত্তরগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আবিদ হোসেন বলেন, সংবাদ পেয়েছি।  আসলে কী কারণে তারা মারা গেছে ঘটনাস্থলে না গেলে বলতে পারবো না।

Advertisement

নওগাঁ নিহত

Advertisement

আরও পড়ুন

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

চরফ্যাশনে কৃত্রিম সংকট মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

সংকটেও মিলছে না ৪৮১৩ কোটি টাকা দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম