Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গানের পাখি দিরাইয়ের রাই দেশ সেরা

Advertisement

Icon

জিয়াউর রহমান লিটন, দিরাই ( সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০১৯, ১০:২৫ পিএম

গানের পাখি দিরাইয়ের রাই দেশ সেরা

মহাশ্বেতা তালুকদার রাই

Advertisement

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গানের পাখি সুনামগঞ্জের দিরাইয়ের মহাশ্বেতা তালুকদার রাই দেশ সেরা হয়ে সকলের দৃষ্টি কেড়েছে।

সোমবার নিজের দিরাই হাসপাতাল সংলগ্ন বাসায় তাকে সংবর্ধনা দেয়া হয়।

মহাশ্বেতা তালুকদার রাই গত ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা- ২০১৯ এ জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক সংগীতে প্রথম স্থান এবং ভাব সংগীতে দ্বিতীয় স্থান অধিকার করে।

আগামী ১২ জুন রাষ্ট্রপতির হাত থেকে রাই পুরস্কার গ্রহণ করবে বলে জানিয়েছে রাইয়ের পরিবার।

জানুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় দুই লাখ শিশুকে পেছনে ফেলে দেশ সেরার অবস্থান লাভ করে রাই।

মহাশ্বেতা তালুকদার রাইয়ের পিতা পৌর সদরের বাসিন্দা মানদা রঞ্জন তালুকদার উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী। মা দীপিকা দাস রুমী দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। রাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

২০১৮ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছিল রাই। 

রাইয়ের গানের ওস্তাদ দিরাই আনন্দলোকের পরিচালক ও বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী অমিয় রায় অশোক বলেন, রাই অত্যন্ত মনযোগী ও গুরুভক্ত। অবাক কাণ্ড হচ্ছে ২৫ মাস বয়স থেকেই কথা বলার সঙ্গে সঙ্গে রাই গানের সুরে সকলকে মুগ্ধ করে দিত এরপর থেকে তাকে ক্লাসে নিয়ে যাই।

Advertisement

সুনামগঞ্জ

Advertisement

আরও পড়ুন

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

কৃষক সেজে হাওড় থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম