Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ছাত্রের চুল কেটে দেয়ায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

Advertisement

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০১৯, ০৮:৫৭ পিএম

ছাত্রের চুল কেটে দেয়ায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

ছাত্রের চুল কেটে দেয়ায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

Advertisement

জিন্স প্যান্ট পরে মাদ্রাসায় আসায় ও চুল বড় রাখায় কয়েকজন ছাত্রের চুল কেটে দেন অধ্যক্ষ। আর এর প্রতিবাদে ওই সব ছাত্ররা মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করে টায়ারে আগুন লাগায়। এসময় অধ্যক্ষের অপসারণ দাবি করে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লালমোহন পৌর শহরের ইসলামিয়া কামিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকালে মাদ্রাসা মাঠে থাকা একটি মোটরসাইকেলেও আগুন লাগাতে যায় বিক্ষোভকারী ছাত্ররা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন জানান, কিছু ছাত্র মাদ্রাসার ইউনিফর্ম পরে না। জিন্সের প্যান্ট পরে স্কুলে আসে। মাথার চুল বড় রাখে। এদের বারবার বলা সত্ত্বেও বিধি নিষেধ মানছে না। পরে কয়েকজন ছাত্রের চুল কেটে দেই। এতে ওইসব ছাত্ররা ভুল ব্যাখ্যা দিয়ে বিক্ষোভ করে।

বিক্ষোভকারী আলিম ২য় বর্ষের শিক্ষার্থী মো. ইমরান জানায়, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোশারেফ হোসেন শিক্ষার্থীদেরকে ছোট বড় ভুলে বিভিন্ন সময় লাঞ্ছিত করেন। অনেক শিক্ষার্থীদের চুল কেটে দিয়েছেন। আর এসব কারণেই শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণ চেয়ে বিক্ষোভ করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Advertisement

ভোলা

Advertisement

আরও পড়ুন

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

অটোরিকশা স্ট্যান্ড দখলে দুপক্ষের সংঘর্ষ

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

পুশইন করতে চায় বিএসএফ, কড়া পাহারায় বিজিবি

ঠাকুরগাঁও-১ দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে ফ্যাক্টর সংখ্যালঘু ও আ.লীগের ভোট

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

সাজেক সংকট, অনিশ্চয়তা কাটছে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম