Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

টঙ্গীতে ফ্যাশন হাউসে নেদারল্যান্ডসের রানী

Advertisement

Icon

ঢাকা (উত্তর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০১৯, ১০:১৯ পিএম

টঙ্গীতে ফ্যাশন হাউসে নেদারল্যান্ডসের রানী

এসএমই ঋণগ্রহীতা ঝর্ণা ইসলামের গড়াফ্যাশন হাউস পরিদর্শন করেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা

Advertisement

টঙ্গীর দত্তপাড়ায় ব্র্যাক ব্যাংকের এসএমই ঋণগ্রহীতা ঝর্ণা ইসলামের গড়া ‘ঝর্ণা ফেব্রিক্স এ্যান্ড ফ্যাশন হাউস’ পরিদর্শন করেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা।

বুধবার বিকাল সাড়ে ৪টায় দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউস পরিদর্শন করেন রানী। এসময় তিনি ঝর্ণা ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলামের সঙ্গে কথা বলেন।

রানীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো টঙ্গী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলেন। এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সদস্যরা কড়া নজরদারিতে রাখেন দত্তপাড়া এলাকা।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে সে লক্ষে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কসহ টঙ্গীর প্রতিটি শাখা রাস্তায়ও বিপুল পরিমান পুলিশ, র‌্যাব, ডিবি, ডিজিএফআই, এসএসএফসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কড়া নজরদারি জোরদার করেন।

পরিদর্শনকালে ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ঝর্ণা ফেব্রিক্স ও ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলাম বলেন, রানী কারখানার পরিবেশ ও আমার সফলতা দেখে মুগ্ধ হন। তিনি আমাকে একটি ফ্লোর নিয়ে কাপড় তৈরি করতে যা যা লাগে সেসব কিছু দেয়ার আশ্বাস দেন। আমার সফলতাকে সাধুবাদ জানিয়ে আমার কারখানার খোঁজ খবর নেন রানী।

Advertisement

গাজীপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম