Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শুক্র-শনি সাজেক ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ

Icon

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০১৯, ১২:১২ পিএম

শুক্র-শনি সাজেক ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ

Advertisement

 

টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের শঙ্কায় রাঙ্গামাটি পার্বত্য জেলা সাজেক পর্যটনকেন্দ্র ভ্রমণে না যেতে পর্যটকদের অনুরোধ জানিয়েছে কটেজ মালিক সমিতি অব সাজেক।  

বৃহস্পতিবার বিকাল ৫টায় কটেজ মালিক সমিতির জরুরি সভায় এ অনুরোধ জানানো হয়।

কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত কয়েক দিনের টানা বর্ষণের কারণে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে সাজেকের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এ জন্য মালিক সমিতিসহ সাজেক উন্নয়ন কর্তৃপক্ষের সিদ্ধান্তে শুক্র ও শনিবার পর্যটকদের সাজেক ভ্রমণ না করার জন্য অনুরোধ করছি। 

তিনি বলেন, এ দুদিন সরকারি ছুটির দিন থাকায় প্রায় কটেজে শতভাগ বুকিং ছিল, এখন সেগুলো বাতিল করা হচ্ছে। যেসব পর্যটক অগ্রিম বুকিং করেছিলেন, তাদের ফোন করে অর্থ ফেরত দেয়া হচ্ছে।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু বলেন, টানা বর্ষণে এমনিতেই পাহাড়ি এলাকায় পাহাড়ধসের শঙ্কা থাকে। তাই সাজেক ভ্রমণে পর্যটকদের আবহাওয়া বিবেচনা করে ভ্রমণ করা উচিত। বর্তমান আবহাওয়ায় যদি পর্যটকরা ভ্রমণে আসেন, তা হলে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

সাজেক ভ্রমণ

Advertisement

আরও পড়ুন

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া

ফতুল্লায় জামিন পেয়ে বাদীর বাড়িতে কৃষক দল নেতার লুটপাট হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

হামলার ভিডিও করায় যুবককে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম