Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সীমান্তে বিদেশি মদ-বিড়ির চালান জব্দ

Icon

যুগান্তর রিপোর্ট, তাহিরপুর

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০২:৫২ পিএম

সীমান্তে বিদেশি মদ-বিড়ির চালান জব্দ

সুনামগঞ্জের সীমান্তে বিদেশি মদ-বিড়ির চালান জব্দ। ছবি: যুগান্তর

Advertisement

সুনামগঞ্জের সীমান্তে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিড়ির চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাঁনপুরের সীমান্তগ্রাম রাজাই থেকে বিদেশি মদ ও অতিরিক্ত নিকোটিনযুক্ত বিড়ির চালান জব্দ করা হয়।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জ হেডকোয়ার্টার্স মিডিয়া সেল জানায়, ব্যাটালিয়নের তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের সীমান্তগ্রাম রাজাই থেকে চাঁনপুর বিওপির বিজিবি টহল দল ৮৩ বোতল বিদেশি মদ ও ৪২ হাজার শলাকা (১৬৮০ প্যাকেট) আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করেছে।

এ ছাড়া একই দিন সকালে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বিওপির বিজিবি টহল দল ধনপুর গুচ্ছগ্রাম থেকে ১৫ কেজি ভারতীয় সুপারি জব্দ করেছে।  জব্দকৃত বিদেশি মদ, বিড়ি ও সুপারির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা।

Advertisement

বিজিবি সুনামগঞ্জ তাহিরপুর মদ

Advertisement

আরও পড়ুন

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

দুবলার চরে বৃষ্টির তাণ্ডব, শুঁটকি নষ্ট হয়ে পথে বসার শঙ্কায় জেলেরা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আটক ২

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

চুনারুঘাটে তাঁতী লীগ নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম