Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুড়িগ্রামে নছিমনের ধাক্কায় নারী নিহত

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪২ এএম

কুড়িগ্রামে নছিমনের ধাক্কায় নারী নিহত

ছবি: যুগান্তর

Advertisement

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নছিমনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তার নাম রুপালি বেগম (২৮)। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার রাতে উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুপালি বেগম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামের বাবু মিয়ার স্ত্রী।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, উলিপুর-চিলমারী সড়কের মোহাম্মদের মোড় এলাকায় চিলমারী থেকে আসা গরুভর্তি নছিমন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী থ্রি-হুইলারকে সজোরে ধাক্কা দেয়।

এতে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে গুরুতর আহত হb রুপালি বেগমসহ চারজন। তাদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে রুপালি ও কপিলের অবস্থার অবনতি ঘটে।

পরে তাদের কুড়িগ্রাম হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রুপালি বেগমকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

নারী নিহত

Advertisement

আরও পড়ুন

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

নাঈম হত্যা: একই পরিবারের তিনজন গ্রেফতার

চরফ্যাশনে কৃত্রিম সংকট মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম