Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোমিনকে আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে

Advertisement

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোমিন (৩২) নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মোমিন জেলার সদর উপজেলার শাহাজাহানপুর চরদুর্লভপুর পাথালিয়া এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের সরকারি আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৭ সালের ২৩ ডিসেম্বর রাতে র‌্যাব-৫-এর একটি দল জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর সুজনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মোমিনকে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাবের এসআই গোলাম সারোয়ার বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই জাহাঙ্গীর ২০১৮ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

৯ জনের সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত বুধবার মোমিনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আ্যাডভোকেট আকরামুল হোসেন।

Advertisement

চাঁপাইনবাবগঞ্জ

Advertisement

আরও পড়ুন

হুইপ জি কে গউছ ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

হানিট্র্যাপে যুবক, অতঃপর...

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে শিক্ষা অফিসের হিসাবরক্ষক আহত

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম