Logo
Logo
×

Advertisement

সারাদেশ

না ফেরার দেশে গরিবের ডাক্তার রেজাউল ইসলাম

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৫ পিএম

না ফেরার দেশে গরিবের ডাক্তার রেজাউল ইসলাম

ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম। ফাইল ছবি

Advertisement

হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন এলাকার গরিবের ডাক্তার নামে পরিচিত ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম।

দানশীল ও পররোপকারী ডা. মোহাম্মদ রেজাউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার চাপরাইল গ্রামের সন্তান এবং ঢাকা আদ্বদীন হাসপাতালের হেড অব ডিপার্টমেন্ট।

তিনি মোটর নিউরন ডিজিজ রোগে আক্রান্ত হয়ে রোববার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার আদ্বদীন হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

মঙ্গলবার মহৎ এই ব্যক্তির লাশ কালীগঞ্জে আনার পর বিকালে তার নিজ গ্রাম চাপরাইল স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তার জানাজায় স্থানীয় জনপ্রতিনিধিসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। 

দুই সন্তানের জনক মরহুম রেজাউল ইসলাম দেশের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সলিমুল্লাহ কলেজ এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে চাকরি করেছেন।

চাকরি শেষে তিনি আদ্বদীন হাসপাতালের হেড অব ডিপার্টমেন্ট হিসেবে যোগ দেন। এরপর তার চাকরি জীবনের পেনশনের টাকা দিয়ে গ্রামে গড়ে তোলেন একাধিক জনহিতকর প্রতিষ্ঠান।

জীবদ্দশায় তিনি তার নিজ গ্রামে এসে দীর্ঘদিন ধরে গরিব অসহায় মানুষের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করতেন। এ জন্য এলাকার মানুষের কাছে তিনি গরিবের ডাক্তার নামে পরিচিতি লাভ করেন।

ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের স্ত্রী জাকিয়া রেজা বর্তমানে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

Advertisement

ঝিনাইদহ

Advertisement

আরও পড়ুন

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

খেলনা-বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টা

নারীর গোসলের ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা দাবি

নারীর গোসলের ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা দাবি

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

বিয়ের প্রস্তাব ফেরানোয় কলেজ ছাত্রীকে অপহরণ, ছাত্রদল নেতা বহিষ্কার

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

নাঈম হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম