Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লক্ষ্মীপুরে ককটেল-গুলিসহ যুবদল নেতা আটক

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৮ পিএম

লক্ষ্মীপুরে ককটেল-গুলিসহ যুবদল নেতা আটক

ককটেল ও গুলিসহ মাহফুজুর রহমান বুলেট আটক

Advertisement

লক্ষ্মীপুরে তাজা ককটেল ও গুলিসহ মাহফুজুর রহমান বুলেট নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। 

এ সময় তার কাছ থেকে ২০টি ককটেল ও শর্টগানের ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  পরে পানিতে ভিজিয়ে ককটেলগুলো নিস্ক্রিয় করেছে পুলিশ।

মাহফুজ দক্ষিণ হামছাদী ইউনিয়নের নুরুল আলমের ছেলে।  তিনি হামছাদী ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা মাহফুজ পালেরহাট এলাকায় তার বাড়িতে অবস্থান করছিল।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।  পরে তাদের রান্নাঘর থেকে ২০টি ককটেল ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, উদ্ধার হওয়া ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে।  আটক মাহফুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

লক্ষ্মীপুর

Advertisement

আরও পড়ুন

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম