Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশালে জব্দকৃত জাল ও ইলিশ বিক্রি নিয়ে সংঘর্ষ

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯, ০৯:৩৬ পিএম

বরিশালে জব্দকৃত জাল ও ইলিশ বিক্রি নিয়ে সংঘর্ষ

কারেন্ট জাল। ফাইল ছবি

Advertisement

বরিশালের মুলাদীতে জেলেদের থেকে আটককৃত জাল ও ইলিশ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার উপজেলার চরকালেখান ইউনিয়নের ৩৬ ভেদুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, মুলাদী থানা ও নৌথানা পুলিশ উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ মাছ আটক করে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে স্থানীয় ট্রলারচালক রায়হানের নেতৃত্বে মৎস্য অফিসের দালালরা পুলিশের আটককৃত জাল ও ইলিশ বিক্রি করতে যায়। 

বিষয়টি টের পেয়ে বিক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা মৎস্য অফিসের দালালদের ট্রলার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরবর্তীতকালে দালালদের ট্রলারটি ৩৬ ভেদুরিয়া এলাকায় পৌঁছলে দালালদের সঙ্গে জেলে ও স্থানীয়দের হাতাহাতি হয়। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশের এএসআই আল আমিন ও এএসআই আক্তার হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়হানকে আটক করে এবং ট্রলারে থাকা কারেন্ট জালে অগ্নি সংযোগ করেন।

বিক্ষুব্ধ জেলে ও স্থানীয়রা জানান, অভিযানের সময় পুলিশ ও মৎস্য অফিসের লোকজনের সঙ্গে থাকা দালালরা প্রতিনিয়ত জাল ও ইলিশ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। 

এ বিষয়ে এএসআই আল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়।   

Advertisement

মুলাদী ইলিশ জাল

Advertisement

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম