Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৬ মাস পর ভিসি পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৯, ০৮:৪৩ পিএম

৬ মাস পর ভিসি পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

Advertisement

দীর্ঘ ৬ মাস পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনকে (আরেফিন মাতিন) রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ প্রদান করা হয়। 

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

সংশ্লিষ্ট দফতরের সিনিয়র সহকারী সচিব নিলীমা আফরোজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগ হওয়া ভিসিকে চারটি শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রদান করা হয়েছে। ভিসির মেয়াদ চার বছর উল্লেখ করা হয়। প্রজ্ঞাপনে তবে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে এই নিয়োগ বাতিল করতে পারবেন। 

ভিসি নিয়োগের বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিঞা জানান, আমরা আনন্দিত। সংকটময় মুহূর্তে ভিসি নিয়োগ না হলে আরও বড় ধরণের সমস্যায় পড়তো বরিশাল বিশ্ববিদ্যালয়। এর জন্য আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

প্রসঙ্গত, টানা ৩৪ দিন আন্দোলনের পর শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয়া ভিসি ইমামুল হককে অপসারণ করা হয়। এরপর দীর্ঘ ৬ মাস অতিবাহিত হয়ে গেলেও ভিসি নিয়োগ হয়নি। এর কারণে ভর্তি পরীক্ষাও স্থগিত করা হয় বিশ্ববিদ্যালয়টিতে। চরম সংকটের মুখে পড়ে বিশ্ববিদ্যালয়টি।

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

কসবার সাবেক উপজেলা চেয়ারম্যান ঢাকা থেকে গ্রেফতার

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

গোপালগঞ্জে আওয়ামী লীগের তাণ্ডব তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

তিন দিনেও গ্রেফতার নেই মাঠে ৫৫ প্লাটুন বিজিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম