Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কারো দেয়া ফুল গ্রহণ করেননি ববির নতুন ভিসি

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯, ০৬:৩৮ পিএম

কারো দেয়া ফুল গ্রহণ করেননি ববির নতুন ভিসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি ড. মো ছাদেকুল আরেফিন

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ভিসি ড. মো ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) নতুন কর্মস্থলে যোগদান করেছেন। তবে তিনি কারো কাছ থেকে ফুল গ্রহণ করেননি। ভালো কাজ করলে বিদায়ের দিন কেউ ফুল দিলে তা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। 

বুধবার বিকাল সাড়ে ৪টায় তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম বেগবান করা, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার চেষ্টা করাই হবে মূল কাজ বলে জানান তিনি।

খুব শিগগিরই বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে, পাশাপাশি সেশনজট নিরসনে কাজ করার কথাও ব্যক্ত করেন সদ্য যোগ দেয়া ভিসি। 

যোগদান অনুষ্ঠানে কোনো ফুলের আয়োজন না থাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, চার বছর ভালো কাজ করে বিশ্ববিদ্যালয় ও বরিশালবাসী তার কাজে খুশি হলে বিদায়ের সময় কেউ ফুল দিতে চাইলে তখন গ্রহণ করবেন তিনি।

গত ২৭ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হকের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ৬ মাস পর নতুন ভিসিকে নিয়োগ করা হয়।

Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন তিন প্রার্থী

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

গাজীপুরে সেফটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের শোকসভা

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

পুলিশভ্যানের সামনে যুবলীগের মিছিল, এএসআইসহ ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম