Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা ঝুলাল শিক্ষার্থীরা

Advertisement

Icon

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯, ০৭:৫৬ পিএম

পবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা ঝুলাল শিক্ষার্থীরা

পবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা ঝুলাল শিক্ষার্থীরা

Advertisement

৯ দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সিএসই অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ইঞ্জিনিয়ারিং অনুষদকে স্বতন্ত্র ইউনিট হিসেবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়াসহ ৯ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হতে থাকেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে শ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ভর্তি পরীক্ষা স্থগিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।

এ বিষয়ে পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্তকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Advertisement

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Advertisement

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম