ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা রোমান ভূইয়া
Advertisement
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন আশুলিয়ার তরুণ ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূইয়া।
বৃহস্পতিবার ঢাকার রেডিসন হোটেলে রোমান ভূইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
রোমান ভূইয়া ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় আশুলিয়াবাসী তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।
তিনি আশুলিয়ার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান।
রোমান ভূইয়া বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়কা ট্রেড বিডি ও প্রভাত হাউজিংয়ের স্বত্বাধিকারী।
