Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাজীপুরে বনের ভেতর শিশুর লাশ, কামড়ে খেল শিয়াল-কুকুর!

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ০৩:১০ পিএম

গাজীপুরে বনের ভেতর শিশুর লাশ, কামড়ে খেল শিয়াল-কুকুর!

শিশু মুনিয়া আক্তার (৫)। ছবি-যুগান্তর

Advertisement

গাজীপুরের মনিপুর এলাকায় বনের ভেতর থেকে এক কন্যাশিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল ১১টার দিকে জয়দেবপুর থানা পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে।

শিশু মুনিয়া আক্তার (৫) মরিপুর গ্রামের মঞ্জুর হোসেনের কন্যা।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম যুগান্তরকে জানান, শিশুটি গত ১০ নভেম্বর বিকালে তার বাড়ি থেকে নিখোঁজ হয়। ওই ঘটনার পরিবারের পক্ষ থেকে একইদিন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

পরে শনিবার সকালে স্থানীয়রা মনিপুরের সরকারি গজারি বনের ভেতর একটি শিশুর দেহ থেকে খণ্ডিত মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

খবর পেয়ে পুলিশ মাথার অদূরে পড়ে থাকা হাত, পা বিচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে জবাই করে হত্যার পর বনের ভেতর ফেলে রেখে গেছে। পরে তা পচে গেলে শেয়াল-কুকুরে কামড়ে দেহ-থেকে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন। 

Advertisement

শিশু লাশ শিয়াল

Advertisement

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম