Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ঘরে চাল নেই, পেটে ভাত নেই’

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯, ০২:২০ পিএম

‘ঘরে চাল নেই, পেটে ভাত নেই’

নরসিংদীতে পাটকল শ্রমিকদের প্রতীকী অনশন। ছবি: যুগান্তর

Advertisement

শিশুসন্তান ও সহধর্মিণীকে নিয়ে নরসিংদীতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছেন পাটকল শ্রমিকরা। 

বুধবার মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে ইউএমসি জুট মিল শ্রমিকরা এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন। এসময় শ্রমিকরা বলেন, ঘরে চাল নেই, পেটে ভাত নেই। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পথে নেমেছি।  

সকাল ৮টা থেকে তাদের কর্মসূচি শুরু হয়; চলবে বিকাল ৪টা পযর্ন্ত।  

এ সময় ভাত দে, কাপড় দে নয়তো একটু বিষ দে– এ স্লোগান দেয়া হয়। একই সঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রীর কুশপুত্তলিকায় জুতাপেটা করা হয়। 

বাংলাদেশ পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে হাজারও শ্রমিক অংশ নেন। এ সময় মিলের সব ধরনের উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বকেয়া মজুরি, পিএফের টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবি না মানায় সরকারের তীব্র সমালোচনা করেন তারা।

এ সময় পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন শ্রমিকরা। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কাউছার আহাম্মেদ, সুমন খন্দকার, জাকির হোসেন, ননসিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, মোশারফ হোসেন, কাউযুম প্রধান, শামসুল আরেফিন, ইসা হাবিব রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

নরসিংদী ক্ষুধা পাটকল শ্রমিক

Advertisement

আরও পড়ুন

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

হোয়াটসঅ্যাপ-ফেসবুকে সক্রিয় সন্ত্রাসী রায়হান একের পর এক অভিযানেও গ্রেফতারে ব্যর্থ

একের পর এক অভিযানেও গ্রেফতারে ব্যর্থ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম