Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ এএম

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

Advertisement

গ্রামীণ ব্যাংকের মীরসরাই শাখায় শনিবার ( ২৮ নভেম্বর) ভোররাতে পেট্রোল বোমা দিয়ে আগুন দেয় কতিপয় দুস্কৃতিকারী। ঘটনাস্থলে উপস্থিত নাইটগার্ড এবং ব্যাংকে উপস্থিত কর্মকর্তারাই আগুণ নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে । 

মীরসরাই সদরস্থ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, নিত্যকার মতোন বৃহস্পতিবার অফিস করে আমি ও কিছু স্টাফ বাড়িতে চলে যায়। শনিবার সকালে জানতে পারি এই অগ্নিকাণ্ডের ঘটনা। 

তিনি জানান, আমাদের নাইটগার্ড রনজিত কুমার নাথ ( ৫৫) বাইরেই পাহারারত ছিল। হঠাৎ ভোরবেলা আলো ফোটার আগে বাইরের অন্ধকারের গাছগাছালির আড়াল থেকে কয়েকজন দুস্কৃতিকারী কয়েকটি পেট্রোল বোমা আমাদের অফিসের সম্মুখ অংশের সাইনবোর্ড সহ গেটের ভেতর ও ২য় তলার দিকে ছুড়ে মারে। এতে ওয়ালে ও গেটে আগুণ ধরে গেলে গার্ড সবাইকে ফোন দেওয়া শুরু করলে আমাদের ওপরের তলায় অবস্থানরত প্রোগ্রাম ম্যানেজার জুনায়েদ হোসেনসহ অন্যান্যরা ছুটে আসে। সবাই মিলে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। এরমধ্যে আবার মীরসরাই থানা থেকে পুলিশ দল এসে বিভিন্ন আলামত ও ঘটনাস্থল এর আসপাশ সব টহল দেয়। কিন্তু কাউকে আর খুজে পাওয়া যায়নি।  

এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, আমি ও আমাদের টিম ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করি। কোনো ব্যক্তিকে ও আটক করা সম্ভব হয়নি। আবার আমরা যাবার পর আগুন আর দেখতে পাইনি। তবু ও পুরো ঘটনা তদন্ত চলছে। ব্যাংক কর্তৃপক্ষ লিখিত কোনো অভিযোগ দেয়নি,  অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

‘কাফনের কাপড় রেডি রাখিস’ ওসিকে হুমকি

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

স্টিল কারখানায় দগ্ধ চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মীরসরাই প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আরও পড়ুন

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

মীরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিক্ষোভ মিছিল

হোয়াটসঅ্যাপ-ফেসবুকে সক্রিয় সন্ত্রাসী রায়হান একের পর এক অভিযানেও গ্রেফতারে ব্যর্থ

একের পর এক অভিযানেও গ্রেফতারে ব্যর্থ

৩৮ দিনেও কাটেনি সাজেক সংকট ফের বিক্ষোভ পাঁচ দাবিতে অনড় আন্দোলনকারীরা

ফের বিক্ষোভ পাঁচ দাবিতে অনড় আন্দোলনকারীরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম