Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিজয় দিবসে ‘নাশকতার ছক’, শিবিরের জেলা সভাপতিসহ আটক ২০

Advertisement

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৯, ১১:০১ পিএম

বিজয় দিবসে ‘নাশকতার ছক’, শিবিরের জেলা সভাপতিসহ আটক ২০

ছাত্রশিবিরের ২০ কর্মীকে আদালতে নেয়া হয়

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ছাত্রশিবিরের ২০ কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি তারা মহান বিজয় দিবসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল।

রোববার দুপুরে জেলা শহরের ভাদঘুর এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় সেখান থেকে বিপুল সংখ্যক জিহাদি বই জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে নুরুল আমিন (২৭) জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও জামির উদ্দিন (২৫) জেলা ইসলামী ছাত্রশিবিরের সদস্য। তবে তাৎক্ষণিকভাবে বাকিদের নাম ও পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পরিদর্শক (তদন্ত) মো. আতিকুর রহমান জানান, মহান বিজয় দিবসে নাশকতার ছক কর ছিল শিবির নেতাকর্মীরা। সে লক্ষ্যে তারা ভাদঘুর এলাকার আল হেরা হাফিজিয়া মাদরাসায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নুরুল আমিন জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি।

এই সময় বিপুল সংখ্যক জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন জানান, পুরো জেলায় জামায়াত-শিবিরের কার্যক্রম এই মাদ্রাসা থেকেই পরিচালিত হতো বলে জানতে পেরেছি। অভিযানে বিপুল সংখ্যক জিহাদি বই, সরকার বিরোধী লিফলেট ও জামায়াত নেতাদের প্যাড এবং সিলমোহর জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

মাটি খুঁড়লেই গুপ্তধন! বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ

বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম