Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ বাড়ির পুকুরপাড়ে চিরনিদ্রায় শায়িত ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

Advertisement

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০১৯, ০৮:০২ পিএম

নিজ বাড়ির পুকুরপাড়ে চিরনিদ্রায় শায়িত ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ

Advertisement

ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর কফিনে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন তারই পৈতৃক নিবাস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সর্বস্তরের মানুষ।

স্থানীয় ফুটবল মাঠে জানাজা শেষে পৌর এলাকার উছলাপাড়ায় বাবার বাড়ির শৈশবের স্মৃতিবিজড়িত পুকুরপাড়ে তার লাশ দাফন করা হয়।

বুধবার সকালে কুলাউড়া ফুটবল মাঠে ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর লাশ নেয়া হয়। সেখানে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, পৌরসভা, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়। রওশন আরা বাচ্চু শিক্ষকতা জীবনে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন।

Advertisement

মৌলভীবাজার

Advertisement

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম