Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯, ১০:৩৬ এএম

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’যুবক নিহত

ফাইল ছবি

Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম ইমাম হোসেন (২৫)।

বিজিবির দাবি, নিহত ইমাম হোসেন মাদককারবারি। তিনি টেকনাফের হ্নীলার জাদিমুরা এলাকার আবদুস সালামের ছেলে।

মঙ্গলবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নাফ নদসংলগ্ন কেওড়া বাগান এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান জানান, ভোরে হ্নীলা জাদিমুরা এলাকার নাফ নদের কিনারায় কেওড়া বাগানের পাশে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। এ সময় আড়াল থেকে ওই ব্যক্তিকে ফলো করে বিজিবি।

এ সময় মিয়ানমার থেকে একটি নৌকা কেওড়া বাগানে ঢুকে এবং অপেক্ষমান ব্যক্তিকে নৌকার দিকে যেতে দেখা যায়। 

বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদের লক্ষ্য করে নৌকা থেকে এলোপাতাড়ি গুলি করেন অন্য মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে।

একপর্যায়ে গোলাগুলি থেমে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, তাজা কার্তুজ ও ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Advertisement

টেকনাফ বন্দুকযুদ্ধ নিহত

Advertisement

আরও পড়ুন

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ, আটক ১

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

রং নাম্বারে প্রেম, বিয়ের কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

সকালে স্বামী, বিকালে স্ত্রীর মৃত্যু

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

দিনাজপুর বোর্ডের সোয়া কোটি টাকার দুর্নীতির তদন্ত করার নির্দেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম