Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯, ১০:২৮ এএম

শৈত্যপ্রবাহ উপেক্ষা করে আজহারীর মাহফিলে লাখো মানুষের ঢল

পাকুন্দিয়ায় ওয়াজ করছেন মিজানুর রহমান আজহারী। ছবি-সংগৃহীত

Advertisement

শৈত্যপ্রবাহের মধ্যেই বৃহস্পতিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্দুর ইউনিয়নের থানাঘাট বাজার এলাকার খোলা মাঠে মাওলানা আজহারীর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। 

এদিকে আজহারীর ওয়াজের খবর শুনে প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহ উপেক্ষা করে সকাল থেকে হাজার হাজার মানুষ মাহফিলে আসতে শুরু করেন। 

দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় থানাঘাট বাজার এলাকার খোলা মাঠ। জোহরের নামাজের পর শুরু হয় ওয়াজ। শেষ হয় আসরের নামাজের পর।

আব্দুল্লাহ হজ কাফেলার পরিচালক মো. আবুল কালাম এ মাহফিলের আয়োজন করেন। 

পেট্রোবাংলার এমডি ড. বোরহান উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে মাওলানা আজহারী ছাড়াও বক্তব্য রাখেন আহম্মদ বিন ইউসুফ আল আজহারী, মাওলানা সিফাত হাসান, মাওলানা আলাউদ্দিন সিলেটি ও কাজী মোহাম্মদ ইব্রাহিত প্রমুখ।

মাহফিলে আসা মুসল্লিরা জানান, মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে তারা দূর-দূরান্ত থেকে পাকুন্দিয়ায় ছুটে এসেছেন। আজকের মাহফিলে এক লাখ মানুষ অংশ নিয়েছেন। মাঠ ভরে বাইরে দাঁড়িয়েও ওয়াজ শুনেছেন মুসল্লিরা।

মাহফিলের আয়োজক আব্দুল্লাহ হজ কাফেলার পরিচালক মো. আবুল কালাম বলেন, লাখো মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে আজহারীর মাহফিল শেষ হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

Advertisement

আজহারী ওয়াজ মাহফিল

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেফতার

রাজশাহী সিটি নির্বাচন দিনক্ষণ চূড়ান্ত না হলেও সরগরম ভোটের মাঠ

দিনক্ষণ চূড়ান্ত না হলেও সরগরম ভোটের মাঠ

আ.লীগ থেকে জামায়াত হয়ে বিএনপিতে বরিশালে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ‘মুজিব কেতাবের নুরুল’

বরিশালে শ্রেষ্ঠ গুণী শিক্ষক ‘মুজিব কেতাবের নুরুল’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম