Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে কাভার্ডভ্যান কেড়ে নিল তরুণ প্রকৌশলীর প্রাণ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৫০ এএম

চট্টগ্রামে কাভার্ডভ্যান কেড়ে নিল তরুণ প্রকৌশলীর প্রাণ

নিহত এমদাদুল হাসান শোভন।

Advertisement

চট্টগ্রাম নগরে কাভার্ডভ্যান কেড়ে নিল এক তরুণ প্রকৌশলীর প্রাণ।

মাত্র ২৮ বছর বয়সী এই প্রকৌশলীর নাম এমদাদুল হাসান শোভন। তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ গোপতি এলাকায়।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম জানান, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে নগরীর টাইগারপাস এলাকায় মোটরসাইকেল নিয়ে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাইস্কুলের সামনে এলে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভনের।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, নিহত এমদাদুল হাসান শোভন পরিবারের সঙ্গে নগরের খুলশী এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. আবুল হোসেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ২০০৬ ব্যাচের ছাত্র। চট্টগ্রাম ওয়াসার কর্ণফুলী ২য় প্রকল্পে একটি প্রতিষ্ঠানের অধীনে জুনিয়র ইলেকট্রিক্যাল ডিজাইন প্রকৌশলী পদে কর্মরত ছিলেন শোভন।

 

Advertisement

শোভন কাভার্ডভ্যান প্রাণ

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

চৌদ্দগ্রামে বাগবিতণ্ডা মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম