Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ১১:২২ এএম

রোহিঙ্গাদের সঙ্গে কথা বললেন জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হিলি

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি। এ সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

সোমবার সকালে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

জানা যায়, চার দিনের সফরে রোববার বিকালে কক্সবাজার পৌঁছান জাতিসংঘের এ দূত। এর পর সোমবার সকালে রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।

সেখানে বরাবরের মতো স্থানীয় প্রশাসন, উদ্বাস্তু, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সিরিজ বৈঠক করবেন।

বুধবার পর্যন্ত তার রোহিঙ্গা শিবির পরিদর্শনের কথা রয়েছে।

সফরকালে জাতিসংঘের এ বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি ছাড়াও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

এর আগে ২০১৮ সালের ২০ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ইয়াং হিলি।

 

Advertisement

কক্সবাজার ইয়াং হিলি জাতিসংঘ রোহিঙ্গা

Advertisement

আরও পড়ুন

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে গৃহবধূকে অপহরণের অভিযোগ

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

ছাত্রলীগ নেতার বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ ১০ বস্তু উদ্ধার

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম