Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আজহারীর ওয়াজ শুনে মুগ্ধ ফরিদপুরের মানুষ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ১০:১৯ এএম

আজহারীর ওয়াজ শুনে মুগ্ধ ফরিদপুরের মানুষ

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়ায় আজহারীর ওয়াজ মাহফিল। ছবি-সংগৃহীত

Advertisement

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মমিন খাঁর হাট জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনে মুগ্ধ হলেন মুসল্লিরা। 

গতকাল বৃহস্পতিবার মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে দুপুর ২টা ২০ মিনিট থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত বয়ান করেন তিনি।  

হজরত ওমর ফারুকের (রা.) জীবনী ও সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন আজহারি। 

এর আগে দুপুর ২টার দিকে হেলিকপ্টারে মাধবদিয়া ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছান আজহারী। 

এসময় তাকে একনজর দেখতে এবং তার কথা শুনতে মানুষের ঢল নামে। তবে তার আসার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাহফিলস্থল।

মমিন খাঁর হাট জামে মসজিদ কমিটির সভাপতি সরদার আউয়াল হাসানের সভাপতিত্বে মাহফিলে বিশেষ বক্তা ছিলেন ইকামতেদ্বিন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা ও হাফেজ মাওলনা সুলাইমান ফারুকী।

কমিটির সভাপতি সরদার আউয়াল হাসান বলেন, শান্তিপূর্ণভাবে আজহারীর বয়ান শেষ হয়েছে। ফরিদপুরসহ আশপাশের জেলার মানুষ বয়ান শুনতে এসেছেন।

মাহফিল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিলেন। 

ওয়াজ মাহফিলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, রাশেদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

আজহারী ওয়াজ

Advertisement

আরও পড়ুন

টুপটুপ রিসোর্টে আগুন ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

নবজাগরণের অগ্রদূত মুনশী মেহেরুল্লাহ

কিশোরগঞ্জে দেড় হাজার ভুয়া ভাতাভোগী মৃতদের নামে কোটি টাকা লোপাট

মৃতদের নামে কোটি টাকা লোপাট

চৌদ্দগ্রামে বাগবিতণ্ডা মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম