Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আসল পুলিশের হাতে নকল পুলিশ ধরা

Advertisement

Icon

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩২ পিএম

আসল পুলিশের হাতে নকল পুলিশ ধরা

এএসআই দেলোয়ার হোসেন ও গ্রেফতার সানা মৃধা। ছবি: যুগান্তর

Advertisement

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সানা মৃধা (৪০)।

রোববার রাতে মাধবপুর থানার এএসআই নিজাম একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সানা মৃধা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জব্বার মৃধার ছেলে। তিনি নিজের নাম গোপন করে দেলোয়ার হোসেন নামে ভুয়া পুলিশের আইডি কার্ড বানিয়ে প্রতারণা করছিলেন।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, সানা মৃধা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পুলিশের এএসআই পরিচয় দিয়ে সাধারণ জনগণকে মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারণা করে আসছিলেন।

রোববার রাতে পুলিশ পরিচয়ে নয়াপাড়া বাজারে প্রতারণা করতে গেলে সাধারণ জনগণের সন্দেহ হয়।

পরে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দিলে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সানা মৃধাকে আটক করে। এ সময় সানা মৃধা নিজেকে মাধবপুর থানা পুলিশ পরিচয় দিয়ে আইডি কার্ড প্রদর্শন করেন এবং থানা পুলিশের এএসআই নিজামের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। নিজাম সানা মৃধার কার্ড ভুয়া বলে চ্যালেঞ্জ করেন।

সানার আইডি কার্ড পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, সানা মৃধা ভুয়া আইডি কার্ড বানিয়ে প্রতারণা করে আসছিল। তিনি পুলিশের কোনো লোক নয়। তার কাছ থেকে পুলিশের ব্যাচ, ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Advertisement

মাধবপুর পুলিশ আটক

Advertisement

আরও পড়ুন

জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

দিনদুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

বিএনপি নেতা ও সাংবাদিকসহ কারাগারে ১০

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

মুসলিম পরিচয়ে প্রেম-বিয়ের আসরে জানা গেল হিন্দু, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম