Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আবরার ফাহাদের বাবাকে আপসের প্রস্তাব!

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪১ পিএম

আবরার ফাহাদের বাবাকে আপসের প্রস্তাব!

আবরার ফাহাদ। ফাইল ছবি

Advertisement

ছাত্রলীগ নেতাকর্মীদের নির্মম নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে আপস-মীমাংসার প্রস্তাব দেয়া হয়েছে। মোবাইল ফোনে সাত্তার নামে এক ব্যক্তি আসামিদের পক্ষ থেকে এই প্রস্তাব দেন। 

শুক্রবার দুপুরে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। 

বরকত উল্লাহ বলেন, কয়েকদিন আগে অপরিচিত একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন আসে। জয়পুরহাট থেকে নিজেকে সাত্তার পরিচয় দিয়ে ওই ব্যক্তি বলেন, ‘আপনার ছেলে তো চলে গেছে, আর তো ফিরে আসবে না। কিন্তু এতগুলো ছেলের জীবনও তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, হত্যার বদলে হত্যা কিন্তু মাফ করে দেয়া সর্বোত্তম। আসামিদের মধ্যে অনেকের বাড়ির লোকই অসুস্থ। সবার বাবা মারা গেছেন। আমরা কয়েকজন আসামিদের পক্ষ থেকে আপনাদের সঙ্গে দেখা করতে চাই’। 

একথা শোনার সঙ্গে সঙ্গে বরকত উল্লাহ জবাব দেন, এরপর ভুলেও আর যেন কল না দেয়া হয় বলেই ফোন কেটে দেন। 

আসামিদের পক্ষ থেকে আপস প্রস্তাব দেয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। 

তিনি লিখেছেন, লজ্জাহীনতা আর দুঃসাহস, দুইটারই লিমিট থাকা উচিত ছিল। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে। 

Advertisement

ছাত্রলীগ আবরার বুয়েট ছাত্রের রহস্যজনক মৃত্যু

Advertisement

আরও পড়ুন

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম