Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজিচালক

Advertisement

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৫ এএম

এসএসসি পরীক্ষার ৫০ উত্তরপত্র থানায় জমা দিলেন সিএনজিচালক

Advertisement

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন চলতি এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার ৫০টি উত্তরপত্র পেয়েছেন এক সিএনজিচালক।

সোমবার রাতে জামালপুর শহরের জয়নাল আবেদীন নামের ওই সিএনজি চালক উত্তরপত্রের বান্ডেলটি পান।

মঙ্গলবার রাতে এসএসসি উত্তরপত্রগুলো জামালপুর জেলা প্রশাসকের পরামর্শে তার এক সহকর্মী সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু সদর থানায় সাধারণ ডায়েরি করে থানায় জমা দেন।

সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু জানান, সোমবার সন্ধ্যার পর শহরের ভোকেশনাল মোড়ে সিএনজিচালক জয়নাল আবেদীনের সিএনজিতে ময়মনসিংহ থেকে আসা একজন যাত্রী এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্রের উত্তরপত্রের একটি বান্ডেল ফেলে রেখে যান।

তিনি খাতাগুলো মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জামালপুর সদর থানায় জমা দেন। পরে সদর থানায় সাধারণ ডায়েরি করে উত্তরপত্রগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন সিএনজিচালক আবু সাঈদ বাচ্চু।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান জানান, একটি সাধারণ ডায়েরি করে এসএসসির বাংলা প্রথমপত্রের ৫০টি উত্তরপত্রের বান্ডেলটি থানা হেফাজতে রাখা হয়েছে।

 

Advertisement

সিএনজিচালক উত্তরপত্র

Advertisement

আরও পড়ুন

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

মওলানা ভাসানী একজন আইকনিক ক্যারেক্টার: শিক্ষামন্ত্রী

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

জামিন না পেয়ে আদালত চত্বরে স্লোগান, হামলায় মাথা ফাটল পুলিশের

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

খালেদা জিয়ার নামে সিলেটে পার্ক হবে: বাণিজ্যমন্ত্রী

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

সংলাপ চললেও অবরুদ্ধ সাজেক, পাঁচ দাবির একটিতে আটকা সমঝোতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম