Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে গাছে বেঁধে নির্যাতন

Advertisement

Icon

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৪৬ পিএম

চুয়াডাঙ্গায় গৃহবধূ ও যুবককে গাছে বেঁধে নির্যাতন

Advertisement

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী গ্রামে গত বৃহস্পতিবার মধ্যরাতে গৃহবধূ ও লিটন নামের এক যুবককে অনৈতিক কাজের মিথ্যা অভিযোগ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতিত গৃহবধূর স্বামী বাদী হয়ে থানায়  লিখিত অভিযোগ করেছেন।

এ ঘটনায় নির্যাতনকারী ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের বিষয়টি শনিবার রাতে নিশ্চিত করেছেন জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত ৪ যুবক জীবননগর উপজেলার উথলী গ্রামের মৃত মিরাজের ছেলে তৌফিক (২৯), ইবাদত আলীর ছেলে শিপন হোসেন (২৮), আবু তালেবের ছেলে উসমান (৩০) ও মৃত জলিলের ছেলে ইদ্রিস (৩১)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অনৈতিক কাজের মিথ্যা অভিযোগ তুলে জীবননগরে ওই গৃহবধূ ও উপজেলার উথলী গ্রামের তেঁতুলতলাপাড়া এলাকার হায়দার আলীর ছেলে ওমর আলী লিখনকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পাশবিক নির্যাতন করে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই গৃহবধূ ও যুবককে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী শুক্রবার থানায় উপস্থিত হয়ে স্ত্রীকে নির্যাতন করা আসামিদের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, নির্যাতিত গৃহবধূর স্বামীর লিখিত অভিযোগের ভিত্তিতে নির্যাতনের সঙ্গে জড়িত ৪ যুবককে গ্রেফতার করা হয়। তাদের রোববার চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

চুয়াডাঙ্গা

Advertisement

আরও পড়ুন

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

কাস্টমসের নথি জাল করে পাচার করা হচ্ছিল ভারতীয় জিরা

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

ঘুসকাণ্ডের সেই এএসআই ক্লোজড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম