Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে ট্রাফিক বক্সে বিস্ফোরণ, ২ পুলিশ দগ্ধ

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৬ এএম

Advertisement

চট্টগ্রাম নগরীর একটি ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন।  দগ্ধরা হলেন- সার্জেন্ট মো. আরাফাত ও এএসআই মো. আলাউদ্দিন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে এ ঘটনা ঘটে।  

আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ জানান, রাত সাড়ে ৮টার দিকে নগরীর অন্যতম ব্যস্ত সড়ক ষোলশহর ২ নম্বর গেইট মোড়ে হঠাৎ বিস্ফোরণে পুলিশ বক্সের ইলেকট্রিক সুইচ বোর্ড পুড়ে যায়। এসময় সেখানে দায়িত্বরত দুজন পুলিশ সদস্য দগ্ধ হন।

বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমদ জানিয়েছেন, দগ্ধদের মধ্যে আরাফাতের শরীরে ৭ শতাংশ এবং আলাউদ্দিনের ৮ শতাংশ পুড়ে গেছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমির জানান, নওশাদ, জাহিদ ও আকন নামে তিন পথচারীও ওই ঘটনায় ‘সামান্য আহত’ হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Advertisement

চট্টগ্রাম দগ্ধ পুলিশ

Advertisement

আরও পড়ুন

মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্যাং সদস্য আটক

মাদ্রাসাছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ, কিশোর গ্যাং সদস্য আটক

ড. খন্দকার মারুফ উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কোনো বিকল্প নেই

উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর নেতৃত্বের কোনো বিকল্প নেই

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

ছাত্রদল নেতার শরীর ঝলসে দিল আ.লীগ নেতার ছেলে

কাজের কথা বলে কিশোরীকে আটকে নিপীড়ন, যে কারণে মামলা করবেন না বাবা-মা

কাজের কথা বলে কিশোরীকে আটকে নিপীড়ন, যে কারণে মামলা করবেন না বাবা-মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম