Logo
Logo
×

Advertisement

সারাদেশ

স্কুলে যাওয়ার পথে হঠাৎ নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গেল মেয়েটি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ১২:২৯ পিএম

স্কুলে যাওয়ার পথে হঠাৎ নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গেল মেয়েটি

কানিস ফাতিমা কনা। ছবি-সংগৃহীত

Advertisement

সিরাজগঞ্জের তাড়াশে হেঁটে স্কুলে যাওয়ার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

রোববার সকালে উপজেলার ভ্যানস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।  

মৃত কানিস ফাতিমা কনা উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের ফজলুর রহমানের মেয়ে। 

সে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির 'ক' শাখার মেধাবী ছাত্রী ছিল।

স্থানীয়রা জানান, সকালে বিদ্যালয়ে আসার জন্য বাড়ির কাছ থেকে অটোরিকশায় উঠে কনা। এর পর প্রায় চার কিলোমিটার পথ পেরিয়ে তাড়াশ ভ্যানস্ট্যান্ডে নামে সে। 

সেখান থেকে হেঁটে বিদ্যালয়ে আসার পথে সকাল ৮টা ২০ মিনিটে তাড়াশ ডিগ্রি কলেজের সামনে এসে হঠাৎ করেই মাথা ঘুরে মাটিতে পড়ে যায় সে। 

এ সময় তার নাক-মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। পথচারীরা কনাকে দ্রুত তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

হাসপাতালের চিকিৎসক খায়রুল বাশার বলেন, ময়নাতদন্ত ছাড়া কনার মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

Advertisement

রক্ত মেয়ে মৃত্যু

Advertisement

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি বাবুর এপিএস গ্রেফতার

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

বিএনপি নেতার ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেওয়ার’ হুমকি, ভিডিও ভাইরাল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

আশুলিয়ায় শতাধিক কারখানা বন্ধ রয়েছে: এসপি মোমিনুল

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

প্রবাসীদের এনআইডি ও ভোটাধিকার জটিলতা নিরসনের দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম