Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিষেধাজ্ঞার পর বেনাপোল দিয়ে ৫৮ ভারতীয় পাসপোর্টযাত্রীর বাংলাদেশে প্রবেশ

Advertisement

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মার্চ ২০২০, ১০:৪৭ পিএম

নিষেধাজ্ঞার পর বেনাপোল দিয়ে ৫৮ ভারতীয় পাসপোর্টযাত্রীর বাংলাদেশে প্রবেশ

নিষেধাজ্ঞার পর বেনাপোল দিয়ে ৫৮ ভারতীয় পাসপোর্টযাত্রীর বাংলাদেশে প্রবেশ

Advertisement

করোনাভাইরাস প্রতিরোধে ভারত সরকার শুক্রবার বিকাল থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশের পাসপোর্টযাত্রী যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

কিন্তু বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকায় ভারতীয় পাসপোর্টযাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করছে। নিষেধাজ্ঞার পর এ পর্যন্ত ৫৮ জন ভারতীয় পাসপোর্টযাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।

বেনাপোলের একাধিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের দিল্লিতে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ভারত সরকার বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। শনিবার থেকে কোনো বাংলাদেশি যাত্রীকে বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অথচ ভারত থেকে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশে বেনাপোল ইমিগ্রেশন থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না।

এভাবে ভারতীয় নাগরিকরা বাংলাদেশে প্রবেশ করলে যে কোনো সময় করোনাভাইরাস বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া শনিবার ভারতের বনগাঁ শহরে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর বেনাপোল চেকপোস্ট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবিব জানান, ভারতীয় পাসপোর্ট যাত্রীদের প্রবেশে সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। সরকারের নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

যশোর

Advertisement

আরও পড়ুন

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

তীব্র স্রোতে পন্টুনের ফিঙ্গার ভেঙে ঘাট বন্ধ, দৌলতদিয়ায় ২ কিলোমিটার যানজট

বিএনপির দুই নেতার পদ স্থগিত

বিএনপির দুই নেতার পদ স্থগিত

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

চাঁদা না দেওয়ায় প্রবাসীর পুকুরে বিষ, বিএনপি নেতা গ্রেফতার

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

বিয়ে ১১ দিনের মাথায় সন্তান প্রসব, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম