Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভারে ২ প্রবাসীর বিয়ে বন্ধ করে পাঠানো হল কোয়ারেন্টাইনে

Advertisement

Icon

সাভার ও আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২০, ০৮:২৪ পিএম

সাভারে ২ প্রবাসীর বিয়ে বন্ধ করে পাঠানো হল কোয়ারেন্টাইনে

বিয়ে। প্রতীকী ছবি

Advertisement

নির্দেশনা না মেনে বিয়ের আয়োজন করায় সাভারে জার্মান ও পর্তুগাল ফেরত দুই প্রবাসীর বিয়ে বন্ধ করে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। এরই মধ্যে ঘটা করে তাদের বিয়ের আয়োজন চলছিল। 

কয়েকদিন আগে তারা দেশে ফিরেন এবং শুক্রবার তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বিকালে বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আশুলিয়ার গাজীরচট এলাকায় জার্মান ফেরত এক প্রবাসী এবং সাভারের ডগরমোড়া এলাকায় পর্তুগাল ফেরত অপর প্রবাসী নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করেছিল। 

খবর পেয়ে সাভার উপজেলা প্রশাসন তাদের বিয়ে ভেঙ্গে দিয়ে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। এ ঘটনায় কনে পক্ষকেও প্রবাসীদের সঙ্গে বিয়ে না দেয়ার জন্য সতর্ক করা হয়েছে। 

Advertisement

সাভার বিয়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস

Advertisement

আরও পড়ুন

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

৭৯ খাতে দুর্নীতি ১২১ কোটি টাকা

কুমিল্লায় ধানখেতে কিশোরীর লাশ কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

কলিজার পাখিটা যখন চলে গেছে, আর কিছু বলব না

পাবিপ্রবিতে আবারও র‌্যাগিং অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

অসুস্থ দুই নারী শিক্ষার্থীর একজন হাসপাতালে

সেতু না থাকায় ভোগান্তি মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলযাত্রা

মৃত্যুঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের স্কুলযাত্রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম