Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি মিজানুরের মৃত্যু

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৮:০৭ এএম

কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধ মামলার আসামি মিজানুরের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি যুদ্ধাপরাধ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মিজানুর রহমান মিন্টু (৬৭) ময়মনসিংহের কোতোয়ালি থানার নাওমহন এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. বাহারুল ইসলাম জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারাগারের ভেতর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন মিজানুর রহমান মিন্টু।

এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমান মিন্টুকে মৃত ঘোষণা করেন।

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন ছিল। তার হাজতি নং-৩৫৫৫/২০১৫।

জেলার আরও জানান, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

কারাগার গাজীপুর আসামি মৃত্যু

Advertisement

আরও পড়ুন

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

শিক্ষা বোর্ডের টাকায় পাহাড়ে প্রমোদভ্রমণ! ফেসবুকে ভিডিও আসতেই তোলপাড়

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

অবশেষে সেই মায়ের দায়িত্ব নিলেন ছেলে

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

পাগলা মসজিদে মিলল ১০৪৪ ভরি সোনা ও ১০৮৮ ভরি রৌপ্য

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

‘সব সম্প্রদায়ের অংশগ্রহণে দুর্গোৎসব এখন সার্বজনীন আনন্দের দিন’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম