Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় হঠাৎ ভেঙে পড়ল বহুতল ভবনের দেয়াল, আহত ৪

Advertisement

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০১:১৫ পিএম

আশুলিয়ায় হঠাৎ ভেঙে পড়ল বহুতল ভবনের দেয়াল, আহত ৪

ফাইল ছবি

Advertisement

সাভারের আশুলিয়ায় হঠাৎ বহুতল ভবনের দেয়াল ভেঙে আধাপাকা একটি বাড়ির ওপর পড়ে চারজন আহত হয়েছেন।

শনিবার সকালে আশুলিয়া ইউনিয়নের টংগাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলার টংগাবাড়ি এলাকায় শেলী খাতুন কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না করেই একটি পাঁচতলা ভবন নির্মাণের কাজ করছেন। 

শনিবার সকালে নির্মাণাধীন পাঁচতলা ভবনের একটি দেয়াল হঠাৎ ভেঙে শরিফ মিয়ার আধাপাকা একটি বাড়ির ওপর পড়ে। এ ঘটনায় শরিফসহ চারজন আহত হয়েছেন। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবন মালিক শরিফ মিয়া নির্মাণাধীন পাঁচতলা ভবন মালিকের কাছে ক্ষতির কথা জানালে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হয়।

পরে শরিফ মিয়া আশুলিয়া থানায় ও আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরকে বিষয়টি জানান। 

খবর পেয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন পাঁচতলা ভবনটিতে তালা ঝুলিয়ে দিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, বিল্ডিং কোড না মেনে এবং নিরাপত্তা ব্যবস্থা না করে যদি বহুতল ভবন তৈরির কাজ করা হলে তদন্ত করে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

আশুলিয় দেয়া আহত ধস

Advertisement

আরও পড়ুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

বৈজ্ঞানিক পরিচয় শনাক্তের দাবি রাজারহাটে রহস্যময় ‘অচিন গাছ’

রাজারহাটে রহস্যময় ‘অচিন গাছ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম