ডিমলা সীমান্ত দিয়ে আসছে ভারতীয় গরু
Advertisement
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৮:০৯ পিএম
ভারতীয় গরু। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের কারণে দেশ যখন আতঙ্কিত তখন নীলফামারীর ডিমলায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারী সদস্যরা সক্রিয় হয়ে অবৈধ পথে গরু আনায় ব্যস্ত। গরুর পাশাপাশি তারা নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চরখড়িবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাকারবারীরা গরু আনার সময় চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা ৪টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
চরখড়িবাড়ী ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ২টায় টহলরত অবস্থায় ভারতীয় গরু আনার সময় ৪টি গরু আটক করি। এ সময় চোরাকারবারী টিমের সদস্যরা ভুট্টাক্ষেত দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
