Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুলাভাই-শ্যালিকা নিহত

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২০, ০৯:০০ পিএম

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দুলাভাই-শ্যালিকা নিহত

Advertisement

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুলাভাই ও শ্যালিকা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর  মহাসড়কের আটাশ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও দমকল বাহিনী জানায়, রংপুর থেকে মোটরসাইকেলযোগে শ্যালিকা সুবর্ণা (২২)কে নিয়ে ঠাকুরগাঁও শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন নিহত শহিদুজ্জামান সুমন (৩০)।

ঠাকুরগাঁও প্রবেশ করার আগে আটাশ মাইল নামক স্থানে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুমন এবং তার শ্যালিকাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান।

শহিদুজ্জামান সুমনের বাড়ি রংপুরের আলম নগরে। তার শ্বশুরবাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে।

বীরগঞ্জ থানার এসআই নিতাই চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

Advertisement

ঠাকুরগাঁও দুর্ঘটনা

Advertisement

আরও পড়ুন

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে দুই মোটরসাইকেল ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

টঙ্গীতে জুটের গুদামে আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

জমি নিয়ে বিরোধে লাঠির আঘাতে প্রাণ গেল কৃষকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম