Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অব্যাহত সফলতায় এবারও শীর্ষে টঙ্গী তা’মীরুল মিল্লাত

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ মে ২০২০, ১১:০১ পিএম

অব্যাহত সফলতায় এবারও শীর্ষে টঙ্গী তা’মীরুল মিল্লাত

Advertisement

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের দাখিল পরীক্ষায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী অতীতের ধারাবাহিকতায় এবারও জিপিএ ৫ প্রাপ্তিতে শীর্ষস্থান অধিকার করেছে। 

এ মাদ্রাসা থেকে এবার ৫৫৯ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৩২৫ জন জিপিএ ৫সহ সবাই উত্তীর্ণ হয়েছে। তাছাড়া বাকি ২১৯ জন ‘এ’ গ্রেড, ১৪ জন ‘বি’ গ্রেড, মাত্র ১ জন ‘সি’ গ্রেড পেয়েছে। ঈর্ষণীয় এ ফলাফলে মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার তৈরি হয়েছে। 

ভালো ফলাফলের জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, পরিচালনা পর্ষদের নিবিড় পরির্চযা, শিক্ষকদের আন্তরিকতা, ছাত্রদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতা ও দোয়া এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। 

আগামীতে আরও ভালো করার জন্য ছাত্র ও শিক্ষকদের জোর প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং দেশ ও জাতীর ক্রান্তিলগ্নে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্ররা আদর্শিক ও নৈতিকতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাওলানা যাইনুল আবেদীন আরও বলেন, দেশে যখন ইসলামী শিক্ষাব্যবস্থার জন্য নানা সীমাবদ্ধতা ও সংকীর্ণতা তৈরি হয়েছে তখনও তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানসমূহের প্রতি দেশ ও জাতি গভীর আস্থা রেখেছে। 

ফলশ্রুতিতে ২০১৯-২০২০ সেশনে আলিম প্রথম বর্ষে প্রায় ২ হাজার ৫শ' ছাত্র-ছাত্রী তা’মীরুল মিল্লাত মাদ্রাসায় ভর্তি হয়েছে। 


উল্লেখ্য, তা’মীরুল মিল্লাত ট্রাস্ট পরিচালিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা মাদ্রাসা থেকে এবার ২৬৬ জন অংশগ্রহণকারী দাখিল পরীক্ষার্থীর মধ্যে ৬৬ জন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা, মাতুয়াইল থেকে এবার ১৩৮ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৬৩ জন জিপিএ ৫সহ উত্তীর্ণ হয়েছে। 

Advertisement

দাখিল

Advertisement

আরও পড়ুন

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

পাবনায় দুই মোটরসাইলের সংঘর্ষে নিহত ২

কুমিল্লা-সিলেট মহাসড়ক সংস্কার যোগসাজশে কয়েক কোটি টাকার মাটি বিক্রি

যোগসাজশে কয়েক কোটি টাকার মাটি বিক্রি

চট্টগ্রামে বাহিনীর পরিচয়ে সক্রিয় অপহরণচক্র

চট্টগ্রামে বাহিনীর পরিচয়ে সক্রিয় অপহরণচক্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম