Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আসামি ধরতে গিয়ে নদীতে পড়ে র‌্যাব কর্মকর্তার মৃত্যু

Icon

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৮:৪৬ এএম

আসামি ধরতে গিয়ে নদীতে পড়ে র‌্যাব কর্মকর্তার মৃত্যু

র‌্যাব কর্মকর্তা শাহেদুজ্জামান। ছবি: যুগান্তর

Advertisement

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসামিকে ধাওয়া করতে গিয়ে নদীতে পড়ে এক র‌্যাব কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শাহেদুজ্জামান (৩৪)। তিনি জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিদর্শক কর্পোরাল। নিহত শাহেদুজ্জামান দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, শনিবার বিকালে উপজেলার বড়মানিক ছোট যমুনা নদী এলাকায় কয়েকজন মাদকসেবী মাদকসেবন করছে– এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

এ সময় টিম লিডার শাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে র‌্যাব সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শাহেদুজ্জামানকে নদীর পানিতে ভাসতে দেখে র‌্যাবের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকসেবীকে ধরতে গিয়েই হয়তো নদীতে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

Advertisement

জয়পুরহাট পাঁচবিবি র‌্যাব নদী মৃত্যু

Advertisement

আরও পড়ুন

চরফ্যাশনে কৃত্রিম সংকট মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

মিয়ানমারে পাচার হচ্ছে সার, নেপথ্যে ডিলাররা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা

সংকটেও মিলছে না ৪৮১৩ কোটি টাকা দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

দুর্বল ব্যাংকে বিপিসির এফডিআর কার স্বার্থে

ঠাকুরগাঁওয়ে তালিকাভুক্ত ৩১ জনের ২৮ জনই দলীয় বিএনপির ৯ নেতার স্ত্রী ও ৪ জনের সন্তান সারের ডিলার

বিএনপির ৯ নেতার স্ত্রী ও ৪ জনের সন্তান সারের ডিলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম