Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সরকারি পুকুর দখল করে যুবলীগ নেতার মাছ চাষ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:২৬ পিএম

সরকারি পুকুর দখল করে যুবলীগ নেতার মাছ চাষ

Advertisement

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি পুকুর অবৈধভাবে দখল করে মাছ চাষ করছেন স্থানীয় এক যুবলীগ নেতা।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, ধুলিয়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন দুটি খাস পুকুর কোনোরকম অনুমোদন বা লিজ না নিয়েই ১০ বছরের বেশি সময় ধরে মাছ চাষ করে আসছেন ধুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান জুয়েল।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জুয়েল খলিফা দলীয় প্রভাব খাটিয়ে বছরের পর বছর অবৈধভাবে সরকারি পুকুর দখল করে মাছ চাষ করছেন। তিনি সরকারি পুকুরে অবৈধভাবে মাছ চাষ করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। 

এ বিষয়ে যুবলীগ নেতা আনিসুর রহমান জুয়েল বলেন, পুকুর দুটি পরিত্যক্ত ছিল, তাই আমি মাছ চাষ করছি। সরকারের প্রয়োজন হলে আর মাছ চাষ করব না। 

এ বিষয়ে ধুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিনুর রহমান বালি বলেন, সরকারি যে কোনো পুকুর সাধারণ মানুষ গোসলসহ থালা-বাসন ধোয়ার কাজে ব্যবহার করতে পারবে। লিজ ব্যতীত মাছ চাষ করতে পারবে না। যদি কেউ দখল করে মাছ চাষ করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 

Advertisement

পটুয়াখালী পুকুর দখল যুবলীগ

Advertisement

আরও পড়ুন

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

বাড়ির উঠানের গাছে ঝুলছিল হাত-পা-মুখ বাঁধা প্রবাসী যুবক

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭, পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে পোস্ট, সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম