Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফরিদপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৯:৩৩ পিএম

ফরিদপুরে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নবগঠিত ২৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

Advertisement

ফরিদপুর পৌরসভার বর্ধিত ও নবগঠিত ২৫নং ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। বুধবার দুপুরে মেয়র নিজ হাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ভাজনডাঙ্গা, সাদিপুর ও গুচ্ছগ্রাম এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি  চাল, নগদ ৫শ' টাকা ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন।

মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, পৌর এলাকার মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেককেই পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে। তিনি যে কোনো সমস্যায় মেয়রের সাথে যোগাযোগ করতেও অনুরোধ জানান।

ত্রাণ বিতরণকালে পৌর সচিব তানজিলুর রহমান মিলন, অ্যাকাউন্টস অফিসার ফজলুল করিম আলাল, উপ-সহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম বাদল, সৈয়দ মো. আশরাফ, বস্তি উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আহাদুজ্জামানসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে বন্যার্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার। বুধবার দুপুর ১২টায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া বন্যার্ত অসহায় ছয়শ' মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস।

এ সময় উপস্থিত ছিলেন- আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, সাবেক শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন মোল্যা রিংকু প্রমুখ।

Advertisement

ফরিদপুর পৌরসভার বন্যায় ক্ষতিগ্রস্ত ভাজনডাঙ্গা

Advertisement

আরও পড়ুন

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

ভোলায় ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসক সংকট, ব্যাহত হচ্ছে সেবা

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

বিএনপির সমালোচনা করে যা বললেন মামুনুল হক

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

আদালতের নির্দেশ অমান্য করে ‘হেলমেট বাহিনীর’ জমি দখলের চেষ্টা, আহত ২

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

মিঠাপুকুরে কুকুরের কামড়ে পাঁচ গ্রামের ৪০ জন আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম