Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নোয়াখালীর কবিরহাটে স্পিরিট পানে প্রকৌশলীর মৃত্যু

Icon

নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১২:২৯ এএম

নোয়াখালীর কবিরহাটে স্পিরিট পানে প্রকৌশলীর মৃত্যু

Advertisement

নোয়াখালীর কবিরহাট উপজেলায় বিষাক্ত রেকটিফাইড স্পিরিট পান করে ডালিম রেজা (৩০) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা নেয়ার পথে মারা যান ওই প্রকৌশলী।এ ঘটনায় কবিরহাট পৌরসভার রোলার চালক রাশেদুল ইসলাম স্বপন (৩৩) নামে আরও একজন অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ডালিম রেজা ঠিকাদারি প্রতিষ্ঠান তিতাসের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

জানা গেছে, নোয়াখালীর কবিরহাট পৌরসভার পানি বিশুদ্ধকরণ প্রকল্পের আওতাধীন দুই কোটি টাকা ব্যয়ে পাম্প হাউজ নির্মাণ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তিতাস। 

ওই প্রকল্পের কাজ পর্যবেক্ষণে নিয়োজিত প্রকৌশলী ডালিম রেজা ও কবিরহাট পৌরসভার পরিবহন চালক রাশেদুল ইসলাম স্বপন বুধবার রাতে নেশার জন্য রেকটিফাইড স্পিরিট পান করে।এক সময় তারা দু’জন অসুস্থ্য হয়ে পড়েন। 

কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস জানান, বুধবার মধ্যরাতে দুই ব্যক্তি বমি করতে করতে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে ভর্তি হন। 

পরে জানাযায় তারা দুজনেই রেকটিফাইড স্পিরিট পান করেছিলেন।এদের মধ্যে ডালিম রেজা নামের এক ব্যক্তি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও অপরজন কবিরহাট পৌরসভার পরিবহন চালক। 

ডালিম রেজার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার সকালে ঢাকায় রেফার করা হয়। ঢাকা নেয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। অসুস্থ  স্বপন স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার দিবাগত রাতে তারা উপজেলার শাহাজিরহাট বাজারের একটি দোকানে এ বিষাক্ত রেকটিফাইড স্পিরিট সেবন করে অসুস্থ হয়ে পড়ে।

তবে, তিতাসের কর্মকর্তা ইকবাল হোসেনের দাবি, ডালিম রেজা স্ট্রোকে মারা গেছেন বলে তাদের কাছে খবর এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা তার লাশ নিয়ে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। 

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের বলেন, এ ব্যাপারে কেউ তাদেরকে অবহিত করেনি। তবে তিনি এ ব্যাপারে খোঁজ খবর নেবেন। 

Advertisement

প্রকৌশলীর মৃত্যু. নোয়াখালীর কবিরহাটে.

Advertisement

আরও পড়ুন

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

গাজীপুরে দেড় ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন, মুছে ফেলা হলো নাম-মুখাবয়ব

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম