Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গণধোলাই

Advertisement

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৫:৪৫ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে গণধোলাই

নারায়নগঞ্জ

Advertisement

নারায়ণগঞ্জ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার রাত পৌনে ২টায় নাসিক ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলার বাংলালিংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- পূর্ব রামপুরা মোল্লাবাড়ির জাহাঙ্গীরের ছেলে আবু কাশেম তুষার (২৪), ১০৮ নং মধ্যবাড্ডা পোস্ট অফিস গলির বেপারী টাওয়ারের আব্দুর রহমানের ছেলে মিজান (২৮), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার শিমপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল (২৫) ও কুমিল্লা জেলার হোমনা থানার ফতেরকান্দি এলাকার মনিরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩০)।

এ সময় তাদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, কাঠের বাটযুক্ত ১টি দা, ৩টি লোহার রড ও ১টি শাবল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওরা চারজন সোমবার রাত ২টার দিকে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৫-০০৬২) নিয়ে ডাকাতির উদ্দ্যশে দক্ষিণ লক্ষণখোলায় বাংলালিংক টাওয়ারের সামনে অবস্থান করছিল। ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সন্দেহে স্থানীয় জনতা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সংবাদ দেয়।

খবর পেয়ে মোবাইল ডিউটিরত এসআই মোহাম্মদ ফয়েজ হোসেনসহ পুলিশটিম ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের গ্রেফতার করে। কিছুটা আহত হওয়ার কারণে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে, তদন্ত চলছে।
 

Advertisement

নারায়নগঞ্জ ডাকাতি

Advertisement

আরও পড়ুন

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

গা ঢাকা দেওয়ার পর সেই রুমি বললেন ‘আমি এই দেশে আর নাই’

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

রূপপুর পৌঁছেছে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আরও একটি চালান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম