Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পদ্মার পানি বিপৎসীমার ওপরে, হুমকিতে রাজবাড়ী রক্ষা বাঁধ

Advertisement

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৬:০৩ পিএম

পদ্মার পানি বিপৎসীমার ওপরে, হুমকিতে রাজবাড়ী রক্ষা বাঁধ

Advertisement

গত ২৪ ঘণ্টায় বন্যার পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকিতে রয়েছে রাজবাড়ীর শহর রক্ষা বাঁধ। এ ছাড়াও শহর রক্ষা বাঁধের পাশে অবস্থিত স্কুল, মসজিদও রয়েছে চরম ঝুঁকির মধ্যে।

জেলার ২ হাজার ৫১৬ হেক্টর কৃষিজমি প্লাবিত হওয়াসহ চারটি উপজেলার মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট থাকলেও প্রশাসনের পক্ষ থেকে সেগুলো বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

ভবদিয়া এলাকার স্থানীয় বাসিন্দা স্বাধীন গাজী বলেন,পানি বৃদ্ধির ফলে প্রতিদিন পানি উন্নয়ন বোর্ডের লোকজন হাজার হাজার জিওব্যাগ ফেলে কাজ করছে কিন্তু ভারি বর্ষণ ও নদীর ঢেউয়ের প্রবল স্রোতের কারণে সেগুলো নদীতে বিলীন হয়ে যাচ্ছে।

এ সড়কে চলাচলকারী রিকশাচালক রাশেদ সেখ বলেন,যেভাবে এ সড়কটি লম্বা ও প্রশস্থ হচ্ছে তাতে মানুষের চলাচলের জন্য দারুণ হবে কিন্তু পানির কারণে সড়কটি টিকবে কিনা সেটা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম বলেন, পানি বৃদ্ধির কারণে শহর রক্ষা বাঁধসহ হুমকিতে রয়েছে উড়াকান্দা ও ভবদিয়া এলাকার স্কুল এবং মসজিদ। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানসহ সবাই এসে বাঁধ পরিদর্শন করে গেছেন।

Advertisement

রাজবাড়ী বন্যা পদ্মা নদী

Advertisement

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম