Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নওগাঁয় ৩ বেকারিকে এক লাখ টাকা জরিমানা

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ১২:২২ এএম

নওগাঁয় ৩ বেকারিকে এক লাখ টাকা জরিমানা

ছিবি-যুগান্তর

Advertisement

অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ ও ক্ষতিকারক রং মেশানোর দায়ে নওগাঁর আত্রাইয়ে তিন বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার রাত ১১টায় র‌্যাব-৫ নাটোর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাজিবুল আহসান বলেন, বুধবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ মালামাল মজুদ রাখা এবং ক্ষতিকারক রং মেশানোর সত্যতা পাওয়া যায়।

পরে উপজেলার আমরুল কসবা গ্রামে গাঁঙচিল বেকারিকে ৫০ হাজার টাকা, কাসিয়াবাড়ি গ্রামে নুপুর বেকারিকে ৩০ হাজার ও আহসানগঞ্জ এলাকার স্টার বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আত্রাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মিশু।

Advertisement

বেকারি জরিমানা

Advertisement

আরও পড়ুন

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

মাদানীর ওয়াজের কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ১

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

পকেট খরচের টাকার জন্য ভাগ্নেকে বিক্রি, মামা কারাগারে

মাতারবাড়ীতে বন্দর উন্নয়ন প্রকল্প মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

মহেশখালী চ্যানেলে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তুলতে বাধা নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম