Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

সমালোচনা করুন, আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিন: প্রাণিসম্পদ মন্ত্রী

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৮:৪৫ পিএম

সমালোচনা করুন, আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দিন: প্রাণিসম্পদ মন্ত্রী

Advertisement

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেস্ট ক্রাইসিস ম্যানেজার। তিনি জানেন ক্রাইসিসের সময় কীভাবে কাজ করতে হয়। ৭৩ বছর বয়সেও তিনি দিন-রাত কাজ করে যাচ্ছেন। গোটা জাতিকে নিয়ে এগিয়ে যেতে তিনি কখনও হতাশ হন না। তিনি তার কার্যক্রমের মধ্য দিয়ে অনন্য এক ব্যক্তি হয়ে উঠেছেন।’ 

তিনি বলেন, ‘অকারণে কাউকে হয়রানি বা যেটা যুক্তিসঙ্গত নয় সেটা সংবাদ মাধ্যমে যেমন প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত, তেমনই আবার যেটা প্রকাশ না করলে মানুষ, সমাজ ও দেশের ক্ষতি হবে সেটা অবশ্যই প্রকাশ করা উচিত। আমি বলব, আমার সমালোচনা করুন, তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন।’

করোনাভাইরাস পরিস্থিতিতে বরিশাল বিভাগের মূলধারার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ সব কথা বলেন মন্ত্রী।

বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) নির্বাহী সদস্য সুশান্ত ঘোষের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের সদস্য শেখ মামুনূর রশীদ, সাংবাদিক শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব মতিউর রহমান তালুকদার।

বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) সাধারণ সম্পাদক স্বপন খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, পিরোজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফেরদৌস খান ইমন।

করোনাভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকদের পাশে দাঁড়ানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, ‘ডিজিটাল ও আইসিটি আইনের কারণে সাংবাদিকরা সব সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। বিভিন্ন কারণে এ দুটি আইনের অপপ্রচার ও অপব্যবহার চলছে। এতে সাংবাদিকরা তাদের কাজ করতে পারছেন না।’ এ ক্ষেত্রে তারা ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে সরকারের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৪ জেলার প্রায় ২০০ সাংবাদিককের মধ্যে সহায়তার চেক বিতরণ করা হয়।

Advertisement

বরিশাল প্রাণিসম্পদ মন্ত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম