Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

ধামরাইয়ে ত্রাণের ৩৫ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Advertisement

Icon

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৮:৪৯ পিএম

ধামরাইয়ে ত্রাণের ৩৫ বস্তা চালসহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ধামরাই

Advertisement

ঢাকার ধামরাইয়ে বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণের চাল চুরির অভিযোগে উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ মো. মিজানুর রহমান মিজু গ্রেফতার হয়েছেন। বুধবার গভীর রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪ তাকে গ্রেফতার করেছে। 
আমছিমুরস্থ তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে তার হেফাজতে থাকা ত্রাণের ৩৫ বস্তা চাল উদ্ধার ও জব্দ করা হয়েছে। র‌্যাব-৪ এর সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জমির উদ্দীন আহমেদ ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব আরও জানায়, যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল তার নিজ বাড়িতে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রেখেছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। বুধবার রাত ২টার দিকে উপজেলার আমছিমুর এলাকায় ওই চেয়ারম্যানের নিজ বাড়িতে একটি টিনশেডের কক্ষ থেকে ত্রাণের ৩৫ বস্তা চাল উদ্ধার ও জব্দ করা হয়। এ সময় দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ত্রাণসামগ্রী মজুদ করে আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করা হয়।
র‌্যাব-৪ সিপিসি-২ শাখার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, বৈশ্বিক করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় নিম্নআয়ের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে সরকার। এ ত্রাণ নিয়ে কোনো প্রকার দুর্নীতি না করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তারপরও কিছু অসাধু লোক নির্দেশনা অমান্য করে ত্রাণসামগ্রী চুরির মতো ঘৃণ্য কাজ করার অপচেষ্টা চালাচ্ছে। 
আর এসব অপরাধীকে আইনের আওতায় আনতে র‌্যাব সদস্যরা সচেষ্ট রয়েছেন। এরই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে ধামরাই উপজেলার যাদবপুর ইউপি চেয়ারম্যানকে ত্রাণের মজুদকৃত ৩৫ বস্তা ত্রাণের চালসহ গ্রেফতার  করা হয়। তার বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
 

Advertisement

ত্রানেরচাল চেয়ারম্যান গ্রেফতার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম