Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৩ দিন পর লাশ উত্তোলন

Advertisement

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১০:২৩ পিএম

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৩ দিন পর লাশ উত্তোলন

Advertisement

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। তিন দিন পর শুক্রবার কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়।

আদালতের নির্দেশে শুক্রবার লাশটি কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জেলা শহর কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হোসেন জানান, আদালতের নির্দেশে শুক্রবার দুপুরে রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রাম থেকে বিএসএফের গুলিতে নিহত আখিরুল ইসলামের (২২) লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলামের উপস্থিতিতে উত্তোলন করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমিনুল ইসলামসহ নিহত আখিরুলের স্বজনরা উপস্থিত ছিলেন।

নিহত আখিরুল দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হোসেন জানান, গত মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়। গরু নিয়ে গভীর রাতে সীমান্তের ১০৫২ ও ১০৫৩নং মেইন পিলার মাঝামাঝি এলাকা দিয়ে আসার পথে ভারতের আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আখিরুল ইসলাম বিএসএফের গুলিতে নিহত হন। পরে ময়নাতদন্ত ছাড়া স্বজনরা রাতেই নিহতের লাশটি দাফন করে। এ কারণে আদালতের নির্দেশে শুক্রবার তার লাশ উত্তোলন করা হয়।

Advertisement

কুড়িগ্রাম

Advertisement

আরও পড়ুন

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র‌-গুলিসহ গ্রেফতার ১

ময়মনসিংহে দুর্ঘটনার নেপথ্যে বেপরোয়া গতি ও আঁকাবাঁকা পথ

বেপরোয়া গতি ও আঁকাবাঁকা পথ

কুমিল্লা সিটি নির্বাচন সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনলাইনে ভোটের আমেজ

সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ অনলাইনে ভোটের আমেজ

রাজনৈতিক প্রশ্রয়ে দাপুটে কিশোর গ্যাং

রাজনৈতিক প্রশ্রয়ে দাপুটে কিশোর গ্যাং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম