Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গভীর রাতে গৃহবধূর ঘরে, ধরা খেলেন ইউপি সদস্য

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো ও বাঘা প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০৬:২৮ পিএম

গভীর রাতে গৃহবধূর ঘরে, ধরা খেলেন ইউপি সদস্য

Advertisement

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইন্তাজ আলীকে আপত্তিকর অবস্থায় আটক করেছেন স্থানীয়রা।

সোমবার গভীর রাতে উপজেলার আড়পাড়া গ্রামের এক গৃহবধূর ঘর থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরেই পরকীয়া সম্পর্ক চালিয়ে আসছিলেন ইউপি সদস্য ইন্তাজ আলী। সোমবার রাতে তিনি সেই বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় আটক করে।

পরে পুলিশ ইন্তাজ আলীসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে যায়। এরপর ওই গৃহবধূ বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন। এ মামলায় ইউপি সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া শারীরিক পরীক্ষার জন্য ওই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান শফিক বলেন, ধর্ষণের মামলা হয়েছে কিন্তু এটি পরকীয়া সম্পর্ক। 

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ এনেছেন। তাই শারীরিক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Advertisement

বাঘা

Advertisement

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

পুলিশকে নিয়ে সাবেক শিবির নেতার ফেসবুক পোস্ট ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম